,

জলাতঙ্ক নির্মূলে—কাজ করি সবাই মিলে

ব্যুরো চীফ, বরিশাল

“জলাতঙ্ক নির্মূলে—কাজ করি সবাই মিলে” স্লোগানকে সামনে রেখে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে বরিশালের গৌরনদীতে র‌্যালি, আলোচনা সভা ও বিনামূল্যে জলাতঙ্ক টিকা প্রদান করা হয়েছে।

গৌরনদী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে রোববার সকালে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়।

র‌্যালি শেষে হাসপাতালের হলরুমে উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মাহামুদুল হাসান ফরিদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার।

বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. শেখ আরিফুর রহমান, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আবুল হাসান আজাদ, প্রাণী পালনকারী মারিয়া ইসলাম নিশা, আঞ্জুমান আরা রিমুসহ অন্যান্যরা।

শেষে দেড় শতাধিক পোষা কুকুর ও বিড়ালকে জলাতঙ্ক টিকা প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ