সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বিতর্ক প্রতিযোগিতা

ব্যুরো চীফ, বরিশাল:

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বরিশালের গৌরনদীতে স্কুল ও কলেজ পর্যায়ে দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বিতর্ক প্রতিযোগিতায় স্কুল পর্যায়ে পালরদী মডেল মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং মাহিলাড়া অনন্ত লাল মাধ্যমিক বিদ্যালয় রানারআপ হয়। কলেজ পর্যায়ে গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজ চ্যাম্পিয়ন এবং মাহিলাড়া ডিগ্রি কলেজ রানারআপ হয়।

গৌরনদী ক্লাব অ্যান্ড সোসাইটির আয়োজনে এবং উপজেলা প্রশাসন ও পৌরসভার সহযোগিতায় গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত এ প্রতিযোগিতায় ১৪টি স্কুল ও ৪টি কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শনিবার (২ আগস্ট) বিকেলে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. তরিকুল ইসলাম।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল জলিলের সভাপতিত্বে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ নির্মল চন্দ্র হালদার, প্রধান শিক্ষক উত্তম অধিকারী, প্রভাষক জিনাত জাহান খান, প্রভাষক রাজা রাম সাহা, সহকারী শিক্ষক মো. রোকনুজ্জামান, ছাত্র প্রতিনিধি মোর্শেদ হাসান, মিথুন তালুকদার এবং জুলাই শহীদ ইলিয়াস খানের বড় ভাই মহসীন খান প্রমুখ।

শেষে স্কুল ও কলেজ পর্যায়ের চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ