ব্যুরো চিফ, বরিশাল
ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক কলেজ ছাত্র শাকিল আহমেদ ঘটনাস্থলেই নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (১ নভেম্বর) রাত নয়টার দিকে বরিশাল-বানারীপাড়া সড়কের বোর্ড স্কুল ক্লাবঘর নামক স্থানে।
ঢাকার মিরপুর কলেজের ছাত্র নিহত শাকিল আহমেদ বানারীপাড়া সদর উপজেলার মাছরং দরবেশ গেট এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব ডাক্তারের ছেলে এবং লন্ডনপ্রবাসী এটিএন বাংলার সাংবাদিক শফিকুল ইসলাম শামিমের ছোট ভাই।
তথ্যের সত্যতা নিশ্চিত করে নিহতের স্বজন কাজী তমাল জানিয়েছেন, শাকিল আহমেদ মোটরসাইকেলযোগে রাত নয়টার দিকে বরিশাল থেকে বানারীপাড়া আসার পথে বোর্ড স্কুল ক্লাবঘর নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন।








