সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ডেঙ্গু প্রতিরোধ ও বাল্যবিয়ের কুফল নিয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন

ব্যুরো চীফ, বরিশাল:

ডেঙ্গু প্রতিরোধ ও বাল্যবিয়ের কুফল বিষয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বরিশালের গৌরনদী উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং মানুষ মানুষের জন্য যুব সংগঠনের উদ্যোগে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

সোমবার (২৫ আগস্ট) বেলা ১১টায় গৌরনদী গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি বলেন, “ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে বড় ওষুধ হলো সচেতনতা। আমাদের প্রত্যেকের ঘরবাড়ি, আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখা এবং জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করা অত্যন্ত জরুরি। সামান্য অসচেতনতাই বড় বিপদের কারণ হতে পারে।”

তিনি আরও বলেন, “বাল্যবিবাহ শুধু একটি মেয়ের শৈশব কেড়ে নেয় না, একইসাথে তার শিক্ষাজীবন, শারীরিক স্বাস্থ্য ও ভবিষ্যতকেও ঝুঁকির মধ্যে ফেলে দেয়। এ কুফল থেকে সমাজকে রক্ষা করতে হলে পরিবার ও সমাজের সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরনদী গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নির্মল কান্তি এবং সঞ্চালনা করেন প্রভাষক মাসুদ করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. গৌরব মজুমদার এবং গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশনের সাব-অফিসার মো. মাহবুব আলম।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন মানুষ মানুষের জন্য যুব সংগঠনের সভাপতি মো. শামীম সরদার। এ সময় সংগঠনের সহ-সভাপতি জাহিদ বেপারী, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম লিমন, সাংগঠনিক সম্পাদক জাহিদ সরদারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এবং গৌরনদী গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ