শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

তরুণীকে বিয়ে না করায় ব্যবসায়ীকে হত্যা: প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

ব্যুরো চিফ, বরিশাল

তরুণীকে বিয়ে না করায় ব্যবসায়ী মাসুদুর রহমানকে হত্যা মামলার প্রধান অভিযুক্ত লোকমান হোসেন (৩৬) গ্রেপ্তার করেছে র‌্যাব-৮।

গ্রেপ্তারকৃত লোকমান হোসেন বরিশাল মেট্রোপলিটন এলাকার বন্দর থানাধীন নথুল্লাবাদ শেরে বাংলা সড়কের বাসিন্দা, শওকত মোল্লার ছেলে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বরিশাল র‌্যাব-৮ এর সিনিয়র সহকারী পরিচালক অমিত হাসান।

এর আগে র‌্যাব-১০ এর সদস্যদের সহযোগিতায় ঢাকার যাত্রাবাড়ী থানাধীন কাজলারপাড়া এলাকায় অভিযান চালিয়ে লোকমান হোসেনকে গ্রেপ্তার করে র‌্যাব-৮।

মামলার বরাত দিয়ে র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত লোকমান হোসেনসহ অন্যান্য অভিযুক্তরা পরস্পর যোগসাজশে পরিকল্পনা মোতাবেক ব্যবসায়ী মাসুদুর রহমানকে চলতি বছরের ৯ এপ্রিল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বরিশাল নগরীর ২০ নম্বর ওয়ার্ডের কলেজ অ্যাভিনিউর জিমি ভবনের দ্বিতীয় তলায় ডেকে নিয়ে যায়।

ওই সময় অপর অভিযুক্ত তরুণী শান্তাকে (২২) বিয়ে করার জন্য ব্যবসায়ী মাসুদুর রহমানকে চাপ প্রয়োগ করে। কিন্তু মাসুদুর রহমান রাজি না হওয়ায় অভিযুক্তরা লোহার রড, হাতুড়ি ও লাঠি দিয়ে তার মাথা, বুক, পিঠ, হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতারী আঘাত করে এবং পেটের ডান পাশে একটি ধারালো ছোরা ঢুকিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। এসময় হামলাকারীরা ভিকটিমের সঙ্গে থাকা ১ লাখ ৬০ হাজার টাকা নিয়ে যায়।

ভিকটিমের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্তরা পালিয়ে যায়। স্থানীয়রা ভিকটিমকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় ১১ এপ্রিল সন্ধ্যা ৬টার দিকে মাসুদুর রহমান মৃত্যুবরণ করেন।

এই ঘটনায় নিহতের ভাই বাদি হয়ে বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় পলাতক আসামি ছিলেন লোকমান হোসেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ