ব্যুরো চীফ, বরিশাল
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান বলেছেন, দেশনায়ক তারেক রহমানের ঘোষিত বিএনপির ৩১ দফা কর্মসূচি মানুষের ঘরে ঘরে গিয়ে পৌঁছে দিতে হবে। এই ৩১ দফাই আগামীর রাষ্ট্রগঠনের মূল ভিত্তি।
শনিবার (১১ অক্টোবর) বিকেলে বরিশালের গৌরনদী উপজেলা ও পৌর বিএনপি এবং তার সকল অঙ্গ সংগঠনের আয়োজনে এক প্রস্তুতি সভায় ভার্চুয়ালে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে নবম জাতীয় সংসদ নির্বাচনে ক্লিন ইমেজের প্রার্থী হিসেবে বরিশাল-১ আসন থেকে বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান আরও বলেছেন-বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি মানুষের অধিকার পুনরুদ্ধারের আন্দোলন। আমাদের প্রতিটি নেতাকর্মীকে ঘরে ঘরে, মানুষে কাছে এই ৩১ দফার বার্তা পৌঁছে দিতে হবে। আগামী দিনের বাংলাদেশ হবে গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়ের বাংলাদেশ।
ইঞ্জিনিয়ার সোবহান বলেন, বিএনপি জনগণের পাশে আছে, থাকবে এবং জনগণের অধিকার ফিরিয়ে না আনা পর্যন্ত এই সংগ্রাম চলবে। তিনি (সোবহান) আগামীকাল রবিবার (১২ অক্টোবর) গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন এলাকায় দিনভর তারেক রহমানের নির্দেশিত ৩১ দফার লিফলেট বিতরণ করবেন।
গৌরনদী গার্লস হাইস্কুল এন্ড কলেজ মিলনায়তনে জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশিত ৩১ দফা এবং ভোটার ও সমর্থকদের দ্বারে দ্বারে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহানের শুভেচ্ছা বার্তা পৌছে দেয়ার লক্ষ্যে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক অধ্যাপক আব্দুল আউয়াল লোকমান।

বক্তব্য রাখেন-উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার সাদাত তোতা, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. জামাল হাওলাদার, উপজেলা বিএনপি নেতা লুৎফর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক মো. মনির হোসেন, ছাত্রদল নেতা আসিফ মাহমুদ সহ অন্যান্যরা। অনুষ্টিত সভায় গৌরনদী উপজেলা ও পৌর বিএনপি এবং তার সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা এবং ভোটার ও সমর্থকদের দ্বারে দ্বারে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ওয়ান ইলেভেনের পরীক্ষিত নেতা ক্লিন ইমেজের প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহানের শুভেচ্ছা বার্তা পৌছে দেয়ার ওপর আলোচনা করেন।








