,

তারেক রহমান বীরের বেশে দেশে ফিরবেন: সোবহান

ব্যুরো চীফ, বরিশাল

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান বলেছেন, “তারেক রহমানের ৫৫৪ দিনের কারাবাস ছিল গণতন্ত্রের কারাবাস। বাংলাদেশের মানুষ আজ তারেক রহমানের প্রত্যাবর্তনের দিন গুনছে। শান্তিকামী মানুষ বিশ্বাস করে, তিনি বীরের বেশে দেশে ফিরবেন, সাথে ফিরবে মানুষের অধিকার।”

আজ ৩ সেপ্টেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস। এ উপলক্ষে দেওয়া এক বার্তায় ইঞ্জিনিয়ার সোবহান বলেন, “ফ্যাসিবাদের রূপরেখা তৈরির প্রাথমিক ষড়যন্ত্রের অংশ ছিল ওয়ান-ইলেভেনের সরকারব্যবস্থা। এর মাধ্যমে বাংলাদেশে অন্ধকার সময় চাপিয়ে দেওয়া হয়েছে এবং ফ্যাসিজম প্রতিষ্ঠার পূর্ণ ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।”

তিনি আরও বলেন, “দেশি-বিদেশি ষড়যন্ত্রে তৎকালীন সরকার ২০০৭ সালের ৭ মার্চ ভোররাতে কোনো অভিযোগ ছাড়াই তারেক রহমানকে বাসা থেকে গ্রেপ্তার করে। এরপর তাকে ১২ দফা রিমান্ডে নিয়ে অমানবিক নির্যাতন চালানো হয়। ষড়যন্ত্রকারীদের মূল উদ্দেশ্য ছিল তাকে হত্যা করা।”

ইঞ্জিনিয়ার সোবহান জানান, টানা ৫৫৪ দিন কারাবাসের পর সাজানো সব মামলায় আদালত থেকে জামিন পেয়ে ২০০৮ সালের এই দিনে পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুক্তি পান তারেক রহমান। এরপর থেকে তিনি লন্ডনে উন্নত চিকিৎসা নিচ্ছেন।

তিনি আরও বলেন, “বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির আগামী দিনের আশা-ভরসা তারেক রহমান। তার নেতৃত্বেই বাংলাদেশ এগিয়ে যাবে কাঙ্ক্ষিত গন্তব্যে। খুব শিগগিরই দেশের মানুষের নেতা হিসেবে বীরের বেশে দেশে ফিরবেন তিনি।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ