ব্যুরো চিফ, বরিশাল:
মাই টিভির চেয়ারম্যানের ছেলে কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে বরিশাল থেকে গ্রেপ্তার করেছে সিআইডি পুলিশ।
রবিবার (২৪ আগস্ট) দিবাগত রাত সাড়ে দশটার দিকে শহরের ফজলুল হক অ্যাভিনিউ এলাকার একটি বাসায় আত্মগোপনে থাকা তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করা হয়।
তথ্যের সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে আসা সিআইডি পুলিশের সদস্যরা থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে।
ওসি আরও জানিয়েছেন, রাত ১১টার দিকে গ্রেপ্তারকৃতকে নিয়ে সিআইডি পুলিশ ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন।








