সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

দুই সন্তানের জনকের বিষপানে আত্মহত্যা

ব্যুরো চীফ, বরিশাল

দাম্পত্য কলহের জেরে বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের কমলাপুর গ্রামে দুই সন্তানের জনক মোস্তফা সরদার (৪২) বিষপান করে আত্মহত্যা করেছেন।

আজ সোমবার দুপুরে গৌরনদী মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। নিহত মোস্তফা ওই গ্রামের মৃত আব্দুল জলিল সরদারের ছেলে।

গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জুয়েল হাওলাদার জানান, দাম্পত্য কলহের জেরে সোমবার সকাল সাতটার দিকে নিজ ঘরের মধ্যে বিষপান করেন মোস্তফা সরদার। গুরুতর অবস্থায় বাড়ির লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ