মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

দুধ আমদানির কোনো যৌক্তিকতা দেখি না: উপদেষ্টা ফরিদা আখতার

ব্যুরো চীফ, বরিশাল:

বাংলাদেশে দুধ উৎপাদনের ঘাটতি থাকলেও দুধ আমদানির প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, “দুধ এখনো আমদানি করতে হয়, যা অত্যন্ত দুঃখজনক। এর কোনো কারণ নেই, কোনো যৌক্তিকতাও দেখি না। যথেষ্ট উদ্যোগ, বিনিয়োগ, বেসরকারি খাতের অংশগ্রহণ এবং সরকারের সহযোগিতা থাকলে আমরা নিজেরাই উৎপাদন বাড়াতে পারবো।”

রবিবার (১০ আগস্ট) সকালে বরিশালে প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) বিভাগীয় অগ্রগতি পর্যালোচনা কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফরিদা আখতার আরও বলেন, “প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্পের মাধ্যমে আগামীতে দুধ ও মাংস উৎপাদন উল্লেখযোগ্য হারে বাড়বে। উৎপাদন বাড়লে দেশে প্রাণিজ আমিষের ঘাটতি পূরণ সম্ভব হবে।”

তিনি জোর দিয়ে বলেন, “নিরাপদ খাদ্য ও নিরাপদ আমিষের সরবরাহ নিশ্চিত করতে হবে। এটি সম্ভব হলে বাংলাদেশে শুধু খাদ্য সমস্যা নয়, স্বাস্থ্য সমস্যাও সমাধান করা যাবে।”

প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মশালায় বরিশাল বিভাগের জেলা ও বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের সব কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ