সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

নতুন কুঁড়ি প্রতিযোগিতা : বরিশালের প্রিয়ন্তী পোদ্দারের সাফল্য

ব্যুরো চীফ, বরিশাল

সারা দেশব্যাপী শিশু কিশোরদের প্রতিভা অন্বেষন প্রতিযোগিতা নতুন কুঁড়ি অনুষ্ঠানে তিনটি বিষয়ে প্রতিযোগিতায় অংশগ্রহন করে দুটি বিষয়ে বরিশাল বিভাগীয় পর্যায়ে উর্ত্তীন হয়ে ঢাকায় চুড়ান্ত বাছাই পর্বে প্রতিযোগিতার সুযোগ পেয়েছে প্রিয়ন্তী পোদ্দার।

প্রিয়ন্তী পোদ্দার বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী নারায়ন পোদ্দার ও গৃহীনি মিতালী পোদ্দারের মেঝ মেয়ে এবং টরকী বন্দর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

২০২৩ সালে প্রিয়ন্তী পোদ্দার জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে নজরুল সংগীত ও উচ্চাঙ্গ সংগীতে জাতীয় পুরস্কার লাভ করেছে।

জানা গেছে, গত ৪ অক্টোবর থেকে ৮ অক্টোবর প্রথমে বরিশাল জেলা ও পরবর্তীতে বরিশাল বিভাগীয় পর্যায়ে রবীন্দ্র, নজরুল সংগীত ও দেশাত্মবোধক গানের প্রতিযোগিতায় অংশগ্রহন করে প্রিয়ন্তী পোদ্দার। প্রতিযোগিতায় রবীন্দ্র সংগীত ও দেশাত্মবোধক গানে প্রিয়ন্তী বিভাগীয় পর্যায়ে চুড়ান্ত হয়ে ঢাকায় চুড়ান্ত বাচাই পর্বের প্রতিযোগিতায় সুযোগ পেয়েছে। মেয়ে প্রিয়ন্তী পোদ্দারের জন্য তার বাবা ও মা দেশবাসীর কাছে প্রার্থনা কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ