রবিবার, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

নারীদের অংশগ্রহণে একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করা সম্ভব : সেলিমা রহমান

ব্যুরো চিফ, বরিশাল

রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, নারীর অধিকার সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব হবে। নারীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই একটি গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠন করা সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সংস্কৃতি প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমান।

তিনি বলেন, একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে হলে সবাইকে সংগঠিত হতে হবে। নারী নেতৃবৃন্দের উদ্দেশে তিনি আরও বলেছেন, জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত হলে নারী নেতৃত্বের কথা বলার অধিকার থাকবে, যা বিগত আমলে ছিল না।

বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের দক্ষিণ ভুতেরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি’ সম্পর্কে নারীদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে বেগম সেলিমা রহমান আরও বলেছেন— রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই একটি জবাবদিহিমূলক, গণতান্ত্রিক ও নারী-অধিকারভিত্তিক রাষ্ট্র গঠনের পথ প্রশস্ত হবে।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইসরাত হোসেন কচি তালুকদার। বিশেষ অতিথি ছিলেন বরিশাল-৪ আসনের সাবেক সংসদ সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ, বরিশাল জেলা কৃষক দলের আহ্বায়ক মো. মহাসিন আলম, বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আমিনুল ইসলাম লিপন, বাবুগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সভাপতি মো. আওলাদ হোসেন।

উঠান বৈঠকে বাবুগঞ্জ উপজেলা মহিলা দল নেত্রী হাবিবা সাগরের সভাপতিত্বে এবং মহিলা দলের নেত্রী মারুফা আক্তারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন— কেদারপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মো. কুদ্দুস মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিল্টন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান, মো. তৌহিদুল ইসলাম পারভেজ, উপজেলা কৃষক দলের সভাপতি আরিফুর রহমান রতন, কেদারপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক মিজান শিকদার, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন শরীফ, বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি মেহেদী হাসান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ