,

নির্বাচন কর্মকর্তার কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ

ব্যুরো চিফ, বরিশাল

সাব-ভোটকেন্দ্র স্থাপনের দাবিতে বরিশালের বাবুগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় ঘেরাও করে মানববন্ধন ও বিক্ষোভ সভা করেছেন উপজেলার কেদারপুর ইউনিয়নের দক্ষিণ ভূতেরদিয়া নতুনচর এলাকার ভোটাররা।

বুধবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে ঘন্টাব্যাপী চলা মানববন্ধনের সময় অনুষ্ঠিত বিক্ষোভ সভায় বক্তারা বলেন, ১৩১ নম্বর দক্ষিণ ভূতেরদিয়া নতুনচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি সাব (সহায়ক) ভোটকেন্দ্র স্থাপন এখন সময়ের দাবি।

তাদের দাবি, নদীঘেরা দুর্গম চরাঞ্চল হওয়ায় নদী পারাপার অত্যন্ত ঝুঁকিপূর্ণ। নদীর ওপারে ভোটকেন্দ্রে গিয়ে সাধারণ মানুষ, বিশেষ করে বৃদ্ধ ও নারীরা দীর্ঘ পথ পাড়ি দিয়ে ভোট দিতে পারেন না। ফলে তারা ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।

এজন্য দক্ষিণ ভূতেরদিয়া নতুনচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি সাব-ভোটকেন্দ্র স্থাপনের জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে দাবি জানান তারা।

মানববন্ধন ও বিক্ষোভ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

স্থানীয় সমাজসেবক আব্দুল হাকিম বিশ্বাসের সভাপতিত্বে এবং ছাত্রদল নেতা বিপ্লব মিস্ত্রির সঞ্চালনায় বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন রাহাত বিশ্বাস, নুরুল হক চৌকিদার, রফিক সরদার, রিয়াজ হাওলাদার, মারুফা আক্তার, আলাউদ্দিন হাওলাদারসহ অনেকে।

মানববন্ধন ও বিক্ষোভে কেদারপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ভূতেরদিয়া নতুনচর এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ