বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মোটরসাইকেলে অগ্নিসংযোগ

ব্যুরো চীফ, বরিশাল:

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা তানজিদ মঞ্জুরের মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেছে ক্যাম্পাস ছাত্রদলের নেতাকর্মীরা।

সোমবার (২৫ আগস্ট) বিকেলে মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনার সত্যতা নিশ্চিত করে বরিশাল বন্দর থানার ওসি রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় এখনও পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, ঘটনার পর ক্যাম্পাসের বাইরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এর আগে ২৪ আগস্ট দিবাগত রাত একটার দিকে ববি সংলগ্ন আনন্দবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ছাত্রলীগ নেতা ও বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানজিদ মঞ্জুকে আটকানোর চেষ্টা করা হলেও তিনি দৌড়ে পালিয়ে যান। পরে তার ফেলে যাওয়া মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় ছাত্রদলের নেতাকর্মীরা।

উল্লেখ্য, বর্তমান সরকারের সময়ে শিক্ষার্থী মুকুল আহমেদকে রাতভর নির্যাতনের ঘটনায় অভিযুক্ত হন মঞ্জু। এছাড়াও চাঁদাবাজি, লুটপাট ও মারামারির একাধিক মামলায় তিনি গ্রেপ্তার হয়েছেন বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ