সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কোনো দল ফ্যাসিস্ট হতে পারবে না

ব্যুরো চীফ, বরিশাল

জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা গণদাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশালের মুলাদী ও গৌরনদী উপজেলা শাখার আয়োজনে পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলের পূর্বে সমাবেশে বক্তারা বলেন— পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কোনো ভোট নষ্ট হবে না, কোনো দল ফ্যাসিস্ট হতে পারবে না। অর্থশালী কিংবা সন্ত্রাসীরা কেন্দ্র দখল করে নির্বাচন বানচাল করতে পারবে না। তাই আমরা পিআর পদ্ধতিতে নির্বাচন চাই।

জামায়াতে ইসলামী গৌরনদী উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আল-আমিন। বক্তব্য রাখেন বরিশাল-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা মো. কামরুল ইসলাম খান, বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু, জামায়াতে ইসলামী জেলা কর্মপরিষদের সদস্য অধ্যাপক সাইফুল ইসলামসহ অন্যান্যরা।

শেষে জামায়াতে ইসলামী নেতাকর্মীরা গৌরনদী বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। একইদিন খেলাফত মজলিসের নেতাকর্মীরাও গৌরনদীতে পৃথকভাবে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।

অপরদিকে একইদিন মুলাদী উপজেলাতেও জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলার পূর্ব বাজার থেকে বিক্ষোভ মিছিল শুরুর পূর্বে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মুলাদী উপজেলা শাখার আমীর মাওলানা মো. আবু ছালেহ।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর। বক্তব্য রাখেন মুলাদী উপজেলা শাখার নায়েবে আমীর আব্দুল মালেক, উপজেলা সেক্রেটারি ডা. মোরশেদ আলম, জেলা ইউনিটের সদস্য সাইফুল ইসলাম সাঈফী, উপজেলা সহ-সেক্রেটারি মাওলানা মো. আব্দুল মোতালেব, অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল্লাহ আহাদ, পৌরসভা আমীর অধ্যক্ষ মো. হুমায়ুন কবির, পূর্ব জেলা শিবিরের সাবেক সভাপতি সানাউল্লাহ সাজিদ, শ্রমিক কল্যাণ ফেডারেশন মুলাদী উপজেলা শাখার সভাপতি মো. আলাউদ্দিন প্যাদা প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ