ব্যুরো চীফ, বরিশাল:
গ্রামীণ অসহায় ও দুঃস্থ পরিবারের শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বরিশালের গৌরনদী উপজেলার চাঁদশী ঈশ্বরচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন ঢাকার সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক প্রভাষক ও সাভার সুপার মেডিকেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. রাজিব গাজী।
গৌরনদীর টরকী বাসস্ট্যান্ডস্থ খান ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ডক্টরস্ চেম্বারের আয়োজনে উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন চাঁদশী ঈশ্বরচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী আসাদুজ্জামান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী প্রেসক্লাবের প্যানেল আহ্বায়ক ও মাই টিভির প্রতিনিধি মো. গিয়াস উদ্দিন মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তর প্রতিনিধি মো. আসাদুজ্জামান রিপন এবং প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার খোকন আহম্মেদ হীরা।খান ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ডক্টরস্ চেম্বারের চেয়ারম্যান মো. রুহুল আমিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য কাজী জুয়েল, সাংবাদিক মোল্লা ফারুক হাসান, আরিফিন রিয়াদ, হাসান মাহমুদ ও রাজিব ইসলাম তারিম প্রমুখ।








