ব্যুরো চীফ, বরিশাল
“বেশি করে তালগাছ লাগাই, বজ্রপাতে প্রাণহানি কমাই” শ্লোগানকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাংতা কেতনার বিল গণহত্যা স্মৃতিসৌধ সড়কের দুই পাশে তালবীজ রোপণ করা হয়েছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক ও বরিশাল অমৃত লাল দে কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ দুলাল মজুমদারের উদ্যোগে তালবীজ রোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা ‘এইড’-এর নির্বাহী পরিচালক প্রেমানন্দ ঘরামী, সিপিবির গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা শাখার সভাপতি মনোজ কুমার গোমস্তা, সাধারণ সম্পাদক আব্দুস ছালাম সেলিম, সদস্য কৃষ্ণকান্ত মুন্সি, ছাত্র প্রতিনিধি সাদিয়া আক্তার, সমাজসেবক রাজেন্দ্র নাথ পাত্র প্রমুখ।








