শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ববি’র গোপন নথি ফাঁস : উপাচার্যের পিএস অপসারণ

ব্যুরো চিফ, বরিশাল

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্যের দপ্তরের একাধিক গোপন নথি ফাঁস করার ঘটনায় উপাচার্যের একান্ত সচিব (পিএস) মোহাম্মদ মিজানুর রহমানকে অপসারণ করা হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের সদ্য দায়িত্ব পাওয়া ভারপ্রাপ্ত রেজিস্ট্রার খান সানজিয়া সুলতানা স্বাক্ষরিত এক অফিস আদেশে তথ্যের সত্যতা নিশ্চিত হওয়া গেছে।

আরও পড়ুন:

https://potheprantore.com/bangladesh/barisal/%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b2%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%b0/

এর পূর্বে গত ২৭ অক্টোবর মধ্যরাতে মিজানুর রহমানের ফেসবুক আইডিতে কমপক্ষে ৬০টি নথি শেয়ার করা হয়। তবে কিছুক্ষণের মধ্যে সেগুলো মুছে ফেলা হলেও অনেক শিক্ষার্থী সেগুলোর স্ক্রিনশট রেখেছেন। এ নিয়ে ববি’র ক্যাম্পাসে সমালোচনার ঝড় ওঠে।

প্রকাশিত নথিপত্র বিশ্লেষণে দেখা গেছে, সেগুলোর মধ্যে শিক্ষক-কর্মকর্তাদের চাকরিচ্যুত করা, ব্যক্তিগত ফাইল ও শাস্তির নথি, তদন্ত প্রতিবেদন ও অডিট আপত্তির নথি, শিক্ষার্থীদের মামলার নথি এবং কর্মকর্তাদের চাকরির আবেদনপত্রের ব্যক্তিগত ছবি রয়েছে।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে মোহাম্মদ মিজানুর রহমানকে উপাচার্যের কার্যালয় থেকে সরিয়ে পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের উপ-পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একই আদেশে আরও দুই কর্মকর্তাকে রদবদল করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের দায়িত্বশীল এক কর্মকর্তা জানিয়েছেন, উদ্ভূত পরিস্থিতিতে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম এমন সিদ্ধান্ত নিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ