,

বরিশালের গৌরনদীতে উপজেলা পর্যায়ে শিশু পার্ক উদ্বোধন

বরিশালের

ছাত্রছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা এবং শিশুদের মানসিক বিকাশের লক্ষ্যে গৌরনদীতে চালু হলো উপজেলা পর্যায়ের উন্মুক্ত শিশু পার্ক। একই সঙ্গে ছাত্রীদের জন্য ‘হাইজিন কর্নার’ এবং অভিভাবকদের জন্য ‘ছাউনি’ এরও উদ্বোধন করেছেন বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।

গত বুধবার (৯ এপ্রিল) সন্ধ্যায় গৌরনদী উপজেলা পরিষদ চত্বরে ডাক বাংলোর সামনে ফিতা ও কেক কেটে পার্কের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক।

উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. আবু আবদুল্লাহ খানের পরিকল্পনায় এবং পৌরসভার অর্থায়নে নির্মিত এ শিশু পার্কে স্থাপন করা হয়েছে নানা রকম বিনোদনমূলক রাইড, যা শিশুদের আনন্দ দেবে এবং এলাকাটিকে আরও প্রাণবন্ত করে তুলবে।

উদ্বোধনের দিন থেকেই শত শত শিশু ও অভিভাবকের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে শিশু পার্ক। দীর্ঘদিন ধরে এমন একটি উন্মুক্ত বিনোদনকেন্দ্রের অভাবে থাকা গৌরনদীবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আবেগাপ্লুত হয়ে পড়েন উদ্যোক্তা ইউএনও আবু আবদুল্লাহ খান ও তার সহধর্মিণী অ্যাডভোকেট ফাতিমা আক্তার।

এছাড়াও, ওই দিন বিকেলে জেলা প্রশাসক গৌরনদীর বাটাজোর অশ্বিনী কুমার ইনস্টিটিউট এবং মাহিলাড়া এএন মাধ্যমিক বিদ্যালয়ে হাইজিন কর্নার ও গৌরনদী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক ছাউনির উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও মো. আবু আবদুল্লাহ খান। বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, প্রকৌশলী মো. অহিদুর রহমান, প্রেসক্লাব কো-আহ্বায়ক জহুরুল ইসলাম জহির, খোন্দকার মনিরুজ্জামান, সহকারী কমিশনারের সহধর্মিণী ইসাবেলা ইয়াসমিন, এবং বিএডিসির উপ-সহকারী প্রকৌশলী সাহেদ আহমেদ চৌধুরী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ