,

বরিশালের মেঘনা নদীতে ১৪ জেলে আটক

ব্যুরো চীফ, বরিশাল

বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের অপরাধে ১৪ জেলেকে আটক করেছে উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও কোস্ট গার্ডের সদস্যরা।

মঙ্গলবার (২১ অক্টোবর) দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করে উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানিয়েছেন-মেঘনা নদীতে সন্ধ্যায় যৌথ অভিযান চালিয়ে ১৪ জন জেলেকে আটক করে ভ্রাম্যমান আদলতে সোর্পদ করা হয়।

তিনি আরও জানিয়েছেন-ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট অভ্র জ্যোতি বড়াল আটককৃতদের মধ্যে ছয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড, তিনজনকে ১০ হাজার টাকা করে ৩০ হাজার টাকা জরিমানা আদায় ও অপ্রাপ্তবয়স্ক হওয়ায় পাঁচজনের কাছ থেকে মুচলেকা রেখে ছেড়ে দিয়েছেন।

এ বিষয়ে আরও পড়ুন:

https://potheprantore.com/bangladesh/barisal/%e0%a6%ae%e0%a7%87%e0%a6%98%e0%a6%a8%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%86%e0%a6%9f%e0%a6%95-%e0%a7%a8%e0%a7%ae-%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b2/

সিনিয়র মৎস্য অফিসার আরও জানিয়েছেন-অভিযানে জব্দকৃত ৩৫ কেজি ইলিশ মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ এবং ১ লাখ ৮০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ