ব্যুরো চীফ, বরিশাল
এক নারীকে গণধর্ষণের ঘটনায় চারজনের ফাঁসির আদেশ দিয়েছে আদালতের বিচারক। রবিবার (২৬ অক্টোবর) দুপুরে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ রকিবুল ইসলাম এ রায় ঘোষণা করেছেন।
আদালতের বেঞ্চ সহকারী মো. আজিবুব রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন-রায় ঘোষণার সময় আদালতে তিনজন আসামি উপস্থিত থাকলেও মামলার প্রধান আসামি রোকন খান পলাতক রয়েছে। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
বেঞ্চ সহকারী আরও জানিয়েছেন-২০১৬ সালের ১০ নভেম্বর বরিশাল নগরীর রূপাতলী এলাকার বাসিন্দা রোকন খান, জাহিদ হাওলাদার, রাসেল গাজী ও রাজিব জমাদ্দার স্থানীয় এক নারীকে জোরপূর্বক গণধর্ষণ করে।
ওই ঘটনায় বরিশাল কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়। আদালতে সকল সাক্ষ্য প্রমান শেষে রবিবার দুপুরে অভিযুক্ত চারজনকেই ফাঁসির আদেশ দিয়েছেন বিচারক।








