বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বরিশালে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন

ব্যুরো চীফ, বরিশাল

নাতনিকে জড়িয়ে মিথ্যা শ্লীলতাহানির মামলার প্রতিবাদে ছেলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন মা — বরিশালের দাঁড়িয়াল গ্রামের বাসিন্দা রানী বেগম।

বুধবার (৮ অক্টোবর) বেলা ১১টার দিকে বরিশাল প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে রানী বেগমের পক্ষে তার বড় ছেলে লিখিত বক্তব্যে বলেন, গত ৩০ সেপ্টেম্বর দিবাগত রাতে তার ছোট ছেলে মাহবুবুল আলম মিথুনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে একটি শ্লীলতাহানির অভিযোগ তোলা হয়।

এ অভিযোগে দাঁড়িয়াল ইউনিয়নের ১৬ নম্বর পুজাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শরিফা রাজিয়া মামলা দায়ের করেন।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, সেদিন রাতে বাড়িতে কেউ না থাকায় তার ছেলেকে ফাঁসানোর উদ্দেশ্যে পরিকল্পিতভাবে ঘটনাটি সাজানো হয়েছে।

তিনি আরও বলেন, তার ছেলে মিথুনের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। কিছুদিন আগে পারিবারিক জমিজমা নিয়ে বিরোধের জের ধরে তার সেজো ছেলে মিরাজ ও তার স্ত্রী শরিফা রাজিয়া মিথুনকে ফাঁসানোর ষড়যন্ত্র করেছেন।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, পুত্রবধূ শরিফা রাজিয়া ও তার স্বামীর সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধ চলছে। সেই বিরোধের সুযোগ নিয়েই তার ছোট ছেলেকে জড়িয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।

বর্তমানে মিথুন কারাগারে রয়েছেন।

রানী বেগম অভিযোগ করে বলেন, এ ঘটনায় তাদের পরিবার চরম সামাজিক ও মানসিক চাপে রয়েছে। তিনি প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্ত ও ন্যায়ের দাবি জানান।

সংবাদ সম্মেলনে এলাকাবাসীর পক্ষ থেকেও মামলার সুষ্ঠু তদন্ত ও মিথুনের দ্রুত মুক্তির দাবি জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ