শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বরিশালে জুলাই যোদ্ধা স্মৃতিচারণ ও সংবর্ধনা অনুষ্ঠান

ব্যুরো চীফ, বরিশাল:

বরিশালে আয়োজন করা হয়েছে জুলাই যোদ্ধা স্মৃতিচারণ ও সংবর্ধনা অনুষ্ঠান।

শনিবার (৩০ আগস্ট) বেলা ১২টায় বরিশাল নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শিক্ষার্থী ঐক্য পরিষদের উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বরিশাল বিভাগের জুলাই যোদ্ধারা, শহীদ জুলাই যোদ্ধা পরিবারের সদস্যরা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং শিক্ষক প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বাংলা একাডেমির মহাপরিচালক ড. মোহাম্মদ আজম।

তিনি বলেন, “আজকের এই আয়োজনের মধ্য দিয়ে জুলাই যোদ্ধারা ঐক্যবদ্ধ হবেন। জুলাই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা ছিল, তা পূরণ হবে। সুন্দর একটি দেশ গড়তে জুলাই যোদ্ধারা এখনও প্রস্তুত আছেন।”

আয়োজকরা জানান, এই আয়োজনের মাধ্যমে জুলাই যোদ্ধাদের মধ্যে আরও দৃঢ় ঐক্য সৃষ্টি হবে।

আলোচনা শেষে জুলাই যোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ