রবিবার, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

বরিশালে ডেঙ্গু আক্রান্তে দুইজনের মৃত্যু

ব্যুরো চিফ, বরিশাল

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বরিশাল বিভাগের বরগুনা ও পটুয়াখালী জেলায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল।

মৃত ব্যক্তিরা হলেন—বরগুনা সদর উপজেলার নয়াকাটা এলাকার বাসিন্দা মুনসুর আহমেদ (৪০) এবং পটুয়াখালী সদরের জমুরা গ্রামের বাসিন্দা হিমেল (১৮)। এর মধ্যে মুনসুর বরগুনা জেনারেল হাসপাতালে এবং হিমেল পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, নতুন মৃত্যু নিয়ে চলতি বছর বিভাগে মোট ৪০ জনের মৃত্যু হলো। এর মধ্যে সবচেয়ে বেশি মারা গেছেন বরগুনা জেলায় ১৫ জন। গত ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালগুলোতে নতুন আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১২৯ জন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুসারে, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত বরিশাল বিভাগের ছয় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১৬ হাজার ৭৭১ জন। বর্তমানে চিকিৎসা নিচ্ছেন ৪১২ জন।

চলতি বছর মোট মৃত্যু ৪০ জনের মধ্যে ১৫ জন বরগুনা জেলার বাসিন্দা। এছাড়া পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে একজন, পটুয়াখালী জেলার সরকারি হাসপাতালে দুইজন, এবং বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ২২ জন মৃত্যুবরণ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ