শনিবার, ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

বরিশালে ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু

ব্যুরো চিফ, বরিশাল 

গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত গোটা বিভাগে মোট ২৮ জনের মৃত্যু হলো।

রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান—গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বলদিয়া গ্রামের বাসিন্দা মহিমা আক্তার (২৬), বরগুনার পাথরঘাটা উপজেলার আমরাতলা গ্রামের মো. হাসান (২৫) এবং একই উপজেলার কাকচিরা গ্রামের সিদ্দিক মোল্লা (৪৫)।

সূত্র জানায়, একই সময়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১৬৫ জন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে বিভাগের ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে বর্তমানে ৩৭৪ জন রোগী চিকিৎসাধীন আছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ