মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বরিশালে তৃতীয় দিনের মতো মহাসড়ক ব্লকেড

ব্যুরো চীফ, বরিশাল:

স্বাস্থ্যখাতে চরম ভোগান্তি ও সংস্কারের দাবিতে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ সারাদেশে আন্দোলন অব্যাহত রয়েছে। শনিবার (৯ আগস্ট) আন্দোলনের ত্রয়োদশ দিনে এবং মহাসড়ক অবরোধের তৃতীয় দিনে বরিশালে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন আন্দোলনকারী ছাত্র-জনতা।

শনিবার সকাল সাড়ে ১১টার দিকে নগরীর নথুল্লাবাদ এলাকায় মহাসড়কে ব্লকেড শুরু হলে বরিশাল বিভাগের ছয় জেলার সঙ্গে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

আন্দোলনকারীরা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে সরকারি হাসপাতালে একটি সিন্ডিকেটের কারণে সাধারণ মানুষ সঠিক চিকিৎসা সেবা পাচ্ছেন না। এই সিন্ডিকেট ভেঙে স্বাস্থ্যখাতে জরুরি সংস্কার আনতে হবে। তারা আরও জানান, আন্দোলন শুরুর পর থেকে ১৩ দিন পার হলেও স্বাস্থ্য অধিদপ্তর থেকে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি কিংবা আলোচনায় বসা হয়নি। দ্রুত সমাধান না হলে ব্লকেড কর্মসূচি অব্যাহত রাখার হুঁশিয়ারি দেন তারা।

চলমান আন্দোলনে বরিশাল বিশ্ববিদ্যালয়, সরকারি ব্রজমোহন কলেজ, সরকারি হাতেম আলী কলেজ, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সর্বস্তরের জনসাধারণ ও কনটেন্ট ক্রিয়েটররা অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ