,

বরিশালে দোকানঘর ভেদ করে খালে পড়লো বাস

ব্যুরো চিফ, বরিশাল:

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী পরিবহন রাস্তার পাশের দোকানঘরসহ খালের মধ্যে উল্টে পড়ে গেছে।

সোমবার (৪ আগস্ট) ভোর ছয়টার দিকে এ দুর্ঘটনায় অন্তত ১০ জন যাত্রী আহত হন। গুরুতর আহত চারজনকে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান জানান, ময়মনসিংহ থেকে বরিশালগামী ‘শামীম এন্টারপ্রাইজ’ পরিবহনটি (ময়মনসিংহ ব-১৫-০১৭৮) বেপরোয়া গতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি দোকানঘরসহ খালের মধ্যে পড়ে যায়।

খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুর্ঘটনাকবলিত পরিবহনটি উদ্ধারের কাজ চলছে বলেও জানান ওসি আমিনুর রহমান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ