শনিবার, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বরিশালে প্রচারণায় মাঠে নেমেছে গণঅধিকার পরিষদ

ব্যুরো চীফ, বরিশাল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশালে ব্যাপক প্রচারণায় মাঠে নেমেছে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।

শুক্রবার (৭ নভেম্বর) সকালে বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনের ট্রাক মার্কার প্রার্থী এইচ. এম. ফারদিন ইয়ামিনের পক্ষে বাবুগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ নতুনহাট থেকে ট্রাক মার্কার সমর্থনে আনন্দ শোভাযাত্রা বের করেন। তারা ঢাকা-বরিশাল মহাসড়কের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন।

এ সময় কয়েক শত মোটরসাইকেলযোগে নেতাকর্মীরা প্রচারণা চালানোর পাশাপাশি আগামী নির্বাচনে গণঅধিকার পরিষদের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানিয়ে রহমতপুর বাজারে গণসংযোগ করেন এবং ব্যবসায়ীদের মাঝে হ্যান্ডবিল বিতরণ করেন।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের বরিশাল জেলা শাখার সভাপতি মো. শামীম রেজা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশিক হাওলাদার, বাবুগঞ্জ উপজেলা শাখার সভাপতি প্রফেসর সিরাজুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ