সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বরিশালে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ব্যুরো চীফ, বরিশাল

শোভাযাত্রা ও সমাবেশের মধ্য দিয়ে বরিশালে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে জেলা যুবদলের আয়োজনে নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরের দলীয় কার্যালয়ের সমানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, ফেব্রুয়ারি মাসে সরকার জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছে। এজন্য আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে প্রতিটি নেতাকর্মীকে প্রস্তুত থাকতে হবে।

সমাবেশ শেষে শোভাযাত্রা বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ