ব্যুরো চিফ, বরিশাল:
জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বরিশালের গৌরনদীতে র্যালি, আলোচনা সভা, যুব ঋণ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের হয়ে পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিভাষ কুমার দাসের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরী।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সেকেন্দার শেখ, জাইকা প্রতিনিধি মেজবাহ উদ্দিন আহমেদ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহে আলম ফকির, গৌরনদী প্রেসক্লাবের প্যানেল আহ্বায়ক জহুরুল ইসলাম জহির, বিআরডিবির চেয়ারম্যান সোহানুর রহমান সোহাগ, বিএনপি নেতা মাসুদ হাসান মিটু, জেলা উত্তর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোল্লা মাহফুজ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল গোমস্তাসহ অন্যরা।
সবশেষে যুব ঋণ বিতরণ ও বৃক্ষরোপণ কার্যক্রম সম্পন্ন করা হয়।








