ব্যুরো চীফ, বরিশাল
“সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়” শ্লোগানকে সামনে রেখে ৫৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বরিশালে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল দশটায় বরিশালের গৌরনদী উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে র্যালি শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম।

উপজেলা সমবায় কর্মকর্তা আফসানা শাখীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, সোনালী ব্যাংক গৌরনদী শাখার ব্যবস্থাপক নৃপেন্দ্রনাথ মণ্ডল এবং প্রেসক্লাবের আহ্বায়ক জহুরুল ইসলাম জহির।
শেষে ১০ জন শ্রেষ্ঠ সমবায়ীর মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।








