ব্যুরো চিফ, বরিশাল:
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে খুনিদের ফাঁসির দাবি, সারা দেশে সাংবাদিকদের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার এবং সাংবাদিকদের নিরাপত্তার জন্য “সাংবাদিক সুরক্ষা আইন” দ্রুত পাসের দাবিতে বরিশালের গৌরনদীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ আগস্ট) সকাল ১১টায় ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ডে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে গৌরনদী প্রেসক্লাব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের আহ্বায়ক খোন্দকার মনিরুজ্জামান মনির।
এ সময় বক্তব্য রাখেন প্যানেল আহ্বায়ক জহুরুল ইসলাম জহির, মো. গিয়াস উদ্দিন মিয়া, সাবেক সভাপতি আসাদুজ্জামান রিপন, সাবেক সাধারণ সম্পাদক খোকন আহম্মেদ হীরা, সঞ্জয় কুমার পাল, সদস্য আমিন মোল্লা, কাজী আল-আমিন, এইচএম খায়রুল, মণীষ চন্দ্র বিশ্বাস, বদরুজ্জামান খান সবুজ, এসএম মিজান, মোল্লা ফারুক হাসান, হাসান মাহমুদ, আরিফিন রিয়াদ, জামিল মাহমুদ, বিএম বেলাল ও রাজিব ইসলাম তারিমসহ অনেকে।
গৌরনদী প্রেসক্লাবের সদস্য ছাড়াও উপজেলার অন্যান্য সাংবাদিকরা এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।








