,

বরিশালে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

ব্যুরো চিফ, বরিশাল

বরিশাল নগরীতে পৃথক অভিযানে ১১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বিএমপি মিডিয়া সেল সূত্রে জানা যায়, ১৫ সেপ্টেম্বর দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে গোয়েন্দা শাখা ও স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির সদস্যরা।

বিএমপি গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মো. ছগির হোসেনের নেতৃত্বে একটি টিম রাত ১০টা ১০ মিনিটে এয়ারপোর্ট থানাধীন কাশিপুর পশ্চিম ইছাকাঠি বরিশাল-ঢাকা মহাসড়কের “লাদেন সড়ক” এলাকায় অভিযান চালায়।

এসময় নোয়াখালীর চরজব্বার এলাকার নুর উদ্দিনকে (৩৪) আটক করা হয়।

পরে তার কাভার্ড ভ্যানের কেবিন থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।

অন্যদিকে একইদিন রাতে স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির এসআই গোলাম মো. নাসিম হোসেনের নেতৃত্বে অপর একটি টিম রাত ১০টা ৩০ মিনিটে নগরীর ৯ নম্বর ওয়ার্ডস্থ হোটেল রোদেলার সামনে অভিযান চালায়।

এসময় ঝালকাঠির নলছিটি উপজেলার মনির হোসেন বাবুকে (৩৫) আটক করে পুলিশ।

তার হেফাজত থেকে ১ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও মিডিয়া সেলে উল্লেখ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ