ব্যুরো চীফ, বরিশাল
ধর্মীয় অনুশাসনভিত্তিক রাজনীতিতে অনুপ্রাণিত হয়ে বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত সভায় একসঙ্গে ২০ জন যুবক বাংলাদেশ জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন।
শুক্রবার সকালে অনুষ্ঠিত সাধারণ সভায় যোগদানকারী যুবকদের জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য, বরিশাল মহানগর জামায়াতের আমির ও বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর।
বিশেষ অতিথি ছিলেন বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা মুহাম্মাদ রফিকুল ইসলাম। চাঁদপাশা ইউনিয়ন জামায়াতের আমির মাস্টার জাকির হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি মো. জামাল হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জামায়াতের কর্মপরিষদের সদস্য অধ্যক্ষ মাস্টার মো. আব্দুর রব, মাওলানা মোস্তাফিজুর রহমান প্রমুখ।








