ব্যুরো চীফ, বরিশাল:
বরিশাল বিশ্ববিদ্যালয়ে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পদাতিক-এর আয়োজনে বর্ষামঙ্গল উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে আলোচনা সভা, নৃত্য, সঙ্গীত, কবিতা আবৃত্তি ও নাটক পরিবেশন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে পদাতিকের সভাপতি ভূমিকা সরকার সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ। বক্তব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান উন্মেষ রায় ও সহযোগী অধ্যাপক সঞ্জয় কুমার সরকার।
বক্তারা বলেন, বর্ষার অপরূপ সৌন্দর্যকে বরণ করে নিতে এই আয়োজন করা হয়েছে। বর্ষার রূপের সঙ্গে বাঙালীর সংস্কৃতিকে তুলে ধরতে এটি একটি অসাধারণ মিলনমেলা। বিশ্ববিদ্যালয় পর্যায়ে এই ধরনের উদ্যোগ মানবিক মানুষ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।








