শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বরিশাল সফরে আসেননি ড. আসিফ নজরুল: পূর্বনির্ধারিত কর্মসূচি বাতিল

ব্যুরো চীফ, বরিশাল:

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের বরিশাল সফরের পূর্বনির্ধারিত কর্মসূচি থাকলেও তিনি নির্ধারিত সময়ে আসেননি। শনিবার (৩১ আগস্ট) সকাল থেকে তার একাধিক কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

বরিশাল জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশরাফুজ্জামান পলিন বিষয়টি নিশ্চিত করে জানান, আইন উপদেষ্টা কেন সফরে আসেননি সে বিষয়ে জেলা প্রশাসনের কাছে কোনো তথ্য নেই।

সফরসূচি অনুযায়ী রবিবার (৩১ আগস্ট) সকালে বরিশালে পৌঁছে ড. আসিফ নজরুল লিগ্যাল এইড কার্যক্রম পরিদর্শন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ঘুরে দেখা, জেলা জজ আদালতের উন্নয়ন কার্যক্রম পর্যবেক্ষণ এবং সাম্প্রতিক আইনি সংস্কার নিয়ে বিচারকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা ছিল।

এছাড়া তার ভোলাতেও সফরসূচি নির্ধারিত ছিল। তবে শেষ মুহূর্তে সব কর্মসূচি বাতিল করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ