,

বরিশাল হিজলায় গভীর রাতে জব্দকৃত জালে অগ্নিসংযোগ

ব্যুরো চীফ, বরিশাল

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সরকারের ২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে মেঘনা নদীর বরিশালের হিজলা উপজেলায় চলমান অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

রবিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে হিজলার টিম ওরাকুল ঘাটে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। তথ্যের সত্যতা নিশ্চিত করে হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান—সরকারের চলমান ২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে যেসব জেলে নদীতে মাছ ধরতে নামবেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইতোমধ্যে নদীর বিভিন্ন পয়েন্টে সব ধরনের বিষয়ে নজরদারি করতে চারটি ড্রোন দিয়ে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ অভিযানে উপজেলা প্রশাসন, কোস্টগার্ড ও নৌ-পুলিশের সদস্যরা সহযোগিতা করছেন। প্রয়োজনে র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যদের সহায়তাও নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ