শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতা

ব্যুরো চিফ, বরিশাল

বাল্যবিয়ে ও মাদক প্রতিরোধে তরুণ প্রজন্মের ভূমিকা এবং সামাজিক সচেতনতা শীর্ষক এক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বরিশালের গৌরনদী ডিবেটিং সোসাইটির আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. শাহতা জারাব সালেহীন, উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, পৌর জামায়াতের আমীর মো. হাফিজুর রহমান, গৌরনদী প্রেসক্লাবের আহ্বায়ক জহুরুল ইসলাম জহির এবং প্রভাষক জিনাত জাহান খান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরনদী ডিবেটিং সোসাইটির সভাপতি মো. বাপ্পী সিকদার। বিতর্ক প্রতিযোগিতায় গৌরনদীর মাহিলাড়া ডিগ্রি কলেজ ও গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। সবশেষে অতিথিরা বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ