ব্যুরো চীফ, বরিশাল
বরিশাল নগরীতে বিএনপির ৩১ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ করেছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে নগরীর চকবাজারসহ বিভিন্ন স্থানে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি লিফলেট বিতরণ করেন।
এ সময় মজিবর রহমান সরোয়ার বলেন, বিএনপির ৩১ দফার সঙ্গে বর্তমান সংস্কারের মিল রয়েছে। আর বিএনপির লক্ষ্য আগামী দিনে গণতন্ত্র প্রতিষ্ঠা করা।
চলমান ‘সেইফ এক্সিট’ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা যারা পতিত সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধ ছিলাম, তাদের মধ্যে এখন বিশেষ কিছু শক্তির ষড়যন্ত্র চলছে। যার কারণে বিভিন্নভাবে কথার জন্ম হচ্ছে।”
সরোয়ার আরও বলেন, “রাষ্ট্রের শৃঙ্খলা ও গণতন্ত্র সুসংহত করতে জাতীয় নির্বাচন নির্ধারিত সময়েই হতে হবে।” বিএনপি নির্বাচিত হলে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সরকার পরিচালনা করবে বলেও তিনি উল্লেখ করেন।








