মঙ্গলবার, ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, পাল্টাপাল্টি মামলা

ব্যুরো চীফ, বরিশাল:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে বিএনপির দুই মনোনয়নপ্রত্যাশীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা দায়ের করা হয়েছে। এ নিয়ে নির্বাচনী এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

শনিবার (২৩ আগস্ট) বিকেলে বানারীপাড়া উপজেলা বিএনপির একাধিক নেতাকর্মী জানান, এ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী দলের কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য এস. সরফুদ্দিন আহমেদ সান্টু ও অবসরপ্রাপ্ত কর্নেল সৈয়দ আনোয়ার হোসেনকে ঘিরে স্থানীয় বিএনপিতে বিভক্তি তৈরি হয়েছে। এর জেরে দুই পক্ষের অনুসারীদের মধ্যে সংঘর্ষ ঘটে।

বানারীপাড়া থানার ওসি মো. মোস্তফা সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি দুটি মামলা এজাহারভুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, গত ২০ আগস্ট দিনভর সৈয়দ আনোয়ার হোসেন বিশারকান্দি ইউনিয়নে দলের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভা করেন। ওইদিন সন্ধ্যায় তিনি উদয়কাঠি ইউনিয়নের লবণসাড়া গ্রামের বাড়িতে ফেরার পথে বড় ব্রিজ এলাকায় সান্টুর অনুসারীদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হন।

এ ঘটনার প্রতিবাদে সান্টুপন্থি উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ২২ আগস্ট সকালে পৌর শহরে সন্ত্রাসবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। একইদিন সন্ধ্যায় আনোয়ার হোসেন ঢাকায় ফেরার পথে তার ওপর হামলার আশঙ্কায় সেনাবাহিনী ও পুলিশের নিরাপত্তা জোরদার করা হয়।

এদিকে, সংঘর্ষের ঘটনায় ২১ আগস্ট আনোয়ার হোসেনপন্থি মোজাম্মেল হোসেন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলায় সান্টুপন্থি ১৩ জন নেতাকর্মীকে আসামি করা হয়। তারা হলেন—উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সবুর খান, ইলুহার ইউনিয়ন বিএনপির সভাপতি শাকিল আহমেদ, সফিকুল ইসলাম তুহিন, এনায়েত হোসেন, শহিদ, দুলাল, আনছার, নাছির, রফিক মল্লিক, মাকসুদুর রহমান, ডালিম, মেহেদী হাসান মিঠু, রানা তালুকদার, অপি হোসেন ও রাসেল।

পরদিন সান্টুপন্থি সাইফুল ইসলাম রানা পাল্টা মামলা দায়ের করেন। ওই মামলায় আনোয়ার হোসেনপন্থি ২১ নেতাকর্মীকে আসামি করা হয়। আসামিরা হলেন—উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি সৈয়দ আফতাব হোসেন মোফাক্কের, সাবেক পৌর কাউন্সিলর তরিকুল ইসলাম মিল্টন, সৈয়দ আরিফুর রহমান নিক্সন, মিজান রাড়ী, মিলন বেপারী, এস.এম. তারেক সরদার, ইয়ার হোসেন, জাকির হোসেন, তন্ময়, তাহসিন রাড়ী, নুরুজ্জামান, খলিলুর রহমান সিকদার, আলম, সৈয়দ হাফিজুর রহমান লিটন, সৈয়দ মাহাতাব হোসেন, শহিদ বালী, শামিম হোসেন, নিজাম তালুকদার, রফিকুল ইসলাম, বাদশা ও পরাগ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ