শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

বিএনপি নেতার ব্যতিক্রমী ঘোষণা, এলাকায় প্রশংসার ঝড়

ব্যুরো চীফ, বরিশাল:

“আমি যদি খারাপ মানুষ হই, তাহলে আমাকে ভোট দেবেন না।”—ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আবদুস সোবহানের এই বক্তব্যে এলাকায় প্রসংশার ঝড় উঠেছে।

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে গৌরনদী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এ চ্যালেঞ্জ ছুড়ে দেন।

তিনি বলেন, “ভোট জনগণের পবিত্র আমানত। সেই আমানতকে খেয়ানত করলে আখেরাতে জবাবদিহি করতে হবে। তাই দলের কোনো বেঈমান বা বিশ্বাসঘাতককে ভোট দিয়ে তাকে খারাপ কাজে উৎসাহিত করবেন না।”

ইঞ্জিনিয়ার আবদুস সোবহান আরও বলেন, বিএনপির প্রধান লক্ষ্য জনগণের অধিকার আদায়, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা। এ লক্ষ্য বাস্তবায়নে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন।

তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপি প্রতিষ্ঠার ইতিহাস স্মরণ করে বলেন, “১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠিত হয়। এ দিনটি শুধু বিএনপির নয়, সমগ্র বাংলাদেশের মানুষের জন্যই আনন্দ, উদ্দীপনা ও প্রেরণার।”

খালেদা জিয়ার প্রতি সম্মান জানিয়ে তিনি বলেন, “গণতন্ত্রের জন্য আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে নোবেল পুরস্কারে ভূষিত করার জন্য বাংলাদেশ থেকে প্রস্তাব পাঠানো উচিত।”

গৌরনদী-আগৈলঝাড়া উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের আয়োজনে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ হয়ে গৌরনদী বন্দর পর্যন্ত শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল আউয়াল লোকমান। প্রধান বক্তা ছিলেন তরুণ রাজনীতিবিদ পারভেজ সোবহান।

সভায় আরও বক্তব্য রাখেন আগৈলঝাড়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. মাহাবুবুল ইসলাম, গৌরনদী উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আনোয়ার সাদাত তোতা, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. শাহে আলম ফকির, বিএনপি নেতা মো. নজরুল ইসলাম, আগৈলঝাড়া উপজেলা যুবদলের সভাপতি শোভন রহমান মনির, গৌরনদী উপজেলা যুবদলের সভাপতি মনির হাওলাদারসহ আরও অনেকে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ