বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বিএম কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন

ব্যুরো চীফ, বরিশাল

জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক অনার্স তৃতীয় বর্ষের ২০২১-২২ সেশনের ফরম পূরণের ফি অস্বাভাবিকভাবে বৃদ্ধির প্রতিবাদে রবিবার (২ নভেম্বর) বেলা সাড়ে এগারোটার দিকে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বরিশাল সরকারি বজ্রমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা।

কলেজের প্রশাসনিক ভবনের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালীন সময় অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা ফরম পূরণের ফি অস্বাভাবিকভাবে বৃদ্ধির প্রতিবাদ করেন। পাশাপাশি ফরম পূরণের ফি কমানোর দাবি করেন। অবিলম্বে তাদের দাবি মানা না হলে কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি দেওয়া হয়।

সবশেষে শিক্ষার্থীরা অধ্যক্ষের কাছে তাদের দাবি তুলে ধরে স্মারকলিপি পেশ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ