ব্যুরো চীফ, বরিশাল
বরিশাল সরকারি বজ্রমোহন (বিএম) কলেজে দুই দিনব্যাপী স্বাস্থ্যসেবা ক্যাম্প চালু করেছে ছাত্র শিবির।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত কলেজের লাইব্রেরি ভবনের সামনে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এ সময় ক্যাম্প থেকে শিক্ষার্থীদের চিকিৎসা দেওয়ার পাশাপাশি ফ্রি ওষুধ সরবরাহ করা হয়েছে।
শিক্ষার্থীরা জানান, শিবিরের এমন আয়োজনে তারা অত্যন্ত খুশি। ভবিষ্যতে যেন এমন আয়োজন আরও হয় সে দাবি জানানো হয়।
মনির হোসেন নামের এক শিক্ষার্থী জানান, কলেজে এমন ব্যতিক্রমী উদ্যোগ আগে দেখিনি। চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি ফ্রি ওষুধও দেওয়া হয়েছে।
সায়মা নামের আরেক শিক্ষার্থী জানান, মেয়েদের বিভিন্ন সমস্যার কথা বিবেচনা করে ক্যাম্পে আলাদা চিকিৎসা ব্যবস্থা রাখা হয়েছে। এটি আসলেই প্রশংসনীয়।
শিবির নেতারা জানিয়েছেন, প্রথম দিনেই প্রায় এক হাজার শিক্ষার্থী চিকিৎসা নিয়েছে। তাদের সাতজন চিকিৎসক সেবা দিয়েছেন।
পাশাপাশি ফ্রি ওষুধও দেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, দুই দিনব্যাপী স্বাস্থ্যসেবা ক্যাম্পে প্রায় পাঁচ হাজার শিক্ষার্থীকে সেবা দেওয়া সম্ভব হবে।








