,

বিদেশিরা চান অবাধ ও নিরপেক্ষ নির্বাচন

ব্যুরো চিফ, বরিশাল

নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব একেএম আলী নেওয়াজ জানিয়েছেন—বিদেশি কূটনীতিকরা বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে একটি অবাধ ও নিরপেক্ষ পরিবেশ দেখতে চেয়েছেন। কমিশনও সেই লক্ষ্যে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশালে অনুষ্ঠিত হয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা। মাঠপর্যায়ের শীর্ষ নির্বাচন কর্মকর্তারাও এ সভায় অংশগ্রহণ করেন।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত ঘন্টাব্যাপী বরিশালের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বিদেশি কোনো রাষ্ট্রদূত সাংবাদিকদের সঙ্গে কথা না বললেও নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব একেএম আলী নেওয়াজ জানান—সভায় ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস, নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন আরাল্ড গুলব্র্যান্ডসেন, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক অংশ নেন।

অতিরিক্ত সচিব আরও জানান—বিদেশিরা বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে কমিশনের প্রস্তুতি সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করেছেন। একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে আইন সংশোধন এবং বিভিন্ন লজিস্টিক সহায়তার বিষয়েও আলোচনা হয়েছে।

দুই দিনের সফরের প্রথম দিনেই নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পাশাপাশি রাষ্ট্রদূতরা বরিশালের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ