,

ভ্রাম্যমান আদালতে হোটেল মালিকের জরিমানা

বরিশাল ব্যুরো চীফ:

নোংরা পরিবেশে খাবার পরিবেশন ও বাসি খাবার ডিপ ফ্রিজে রেখে পুনরায় বিক্রির অভিযোগে হোটেল মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বুধবার (২৭ আগস্ট) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের পাশ্ববর্তী গৌরনদী উপজেলার কটকস্থল এলাকায় অবস্থিত এলাহী হাইওয়ে রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরি।

ভ্রাম্যমান আদালতের সূত্রে জানা গেছে, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় নোংরা পরিবেশে খাবার পরিবেশন এবং বাসি খাবার পুনরায় বিক্রির অভিযোগের সত্যতা পাওয়ায় হোটেল মালিক রাশেদ আকনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাকে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরি বলেন, “জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

অভিযান পরিচালনার সময় গৌরনদী মডেল থানা পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ