ব্যুরো চীফ, বরিশাল:
ব্যক্তিগত অর্থায়নে বরিশালের গৌরনদী উপজেলার চাঁদশী ইউনিয়নের দক্ষিণ চাঁদশী বায়তুল নূর জামে মসজিদের উন্নয়নে নগদ অর্থ অনুদান প্রদান করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং বরিশাল-১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান।
শুক্রবার (২৯ আগস্ট) জুমার নামাজ শেষে তিনি মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের হাতে অনুদানের অর্থ তুলে দেন।
এর আগে নামাজ শেষে ইঞ্জিনিয়ার আবদুস সোবহানের উদ্যোগে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। এসময় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করা হয়। পাশাপাশি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ জিয়া পরিবারের সকল সদস্যের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনাও করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা মো. নজরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আব্দুল মালেক আকন, গৌরনদী উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মনির হোসেন হাওলাদার, গৌরনদী পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মাসুম বিল্লাহ মিলন, জেলা উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম টিটন, জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি এসএম হিরাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।








