,

মাদকসহ আটক, এক বছরের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার, বরিশাল:

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বরিশালের গৌরনদী উপজেলার বাঙ্গিলা এলাকা থেকে এক মাদক বিক্রেতাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই মাদক বিক্রেতাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গৌরনদী সার্কেলের সাব-ইন্সপেক্টর ফাইজুল ইসলাম হৃদয় হাওলাদার জানান, আটক ব্যক্তির নাম সবুজ সরদার (৪৫)। তিনি গৌরনদী উপজেলার বাঙ্গিলা এলাকার মৃত খাদেম আলী সরদারের ছেলে। অভিযানে সবুজের বাসা থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আটকের পর সবুজ সরদারকে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরির নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের বিচারক তাকে দণ্ড প্রদান করেন।

গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, দণ্ডপ্রাপ্ত সবুজ সরদারকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ