ব্যুরো চীফ, বরিশাল
প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মিলন সরদারের স্ত্রীকে মিষ্টিমুখ করিয়ে এবং দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে বীর নিবাস নির্মাণ কাজের উদ্বোধন করেছেন বরিশালের গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি।
বৃহস্পতিবার দুপুরে পৌর এলাকার গেরাকুল গ্রামে বীর নিবাস নির্মাণের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সালাউদ্দিন, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান সোহানুর রহমান সোহাগ, দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার খোকন আহম্মেদ হীরা, আনন্দ টিভির ব্যুরো প্রধান কাজী আল-আমিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল গোমস্তা, ছাত্র প্রতিনিধি মোর্শেদ হাসান, বিএমএসএফ উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাসান মাহমুদসহ অন্যান্যরা।

বীর নিবাস নির্মাণ কাজের উদ্বোধনের পূর্বে উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরি সুবিধাভোগী প্রয়াত মুক্তিযোদ্ধার পরিবারের খোঁজখবর নেন এবং কাজের গুণগত মান বজায় রাখতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গৌরনদীতে ৯৮টি বীর নিবাস নির্মাণ করা হবে। প্রতিটি বীর নিবাস নির্মাণে ১৮ লাখ ৩৪ হাজার ২৭৯ টাকা বরাদ্দ করা হয়েছে।








