ব্যুরো চীফ, বরিশাল
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের সময় বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১৬ জেলেকে আটক করা হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করে হিজলা উপজেলার সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ আলম জানিয়েছেন-উপজেলা প্রশাসন, মৎস্য দপ্তর ও নৌ-পুলিশ ফাঁড়ি হিজলার যৌথ অভিযানে শুক্রবার সন্ধ্যায় অভিযান চালিয়ে আটক ১৬ জেলেকে ভ্রাম্যমান আদালতে সোর্পদ করা হয়।

হিজলা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. ইলিয়াস সিকদারের পরিচালিত ভ্রাম্যমান আদালতে আটক ১৬ জেলের মধ্যে ১৩ জনকে নয়দিন করে কারাদন্ড ও তিনজনকে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়েছে।
এসময় জব্দকৃত ১৫ কেজি ইলিশ মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে। পাশাপাশি জব্দ ৩০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।








