,

মেধাবী শিক্ষার্থীরা পেল শিক্ষা অনুদান

ব্যুরো চিফ, বরিশাল:

মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কর্মদক্ষতা ভিত্তিক অনুদান প্রকল্প (পিবিজিএসআই) কর্তৃক মেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ২০ জন মেধাবী শিক্ষার্থীর হাতে প্রতি জনকে পাঁচ হাজার টাকা করে অনুদানের চেক প্রদান করা হয়।

চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রজেন্দ্র নাথ বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা চুন্নু সরদার, সরোয়ার কাজীসহ অন্যান্যরা। অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ